পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ঈদে মিলাদুন্নবী পালন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চট্টগ্রামের পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে পবিত্র বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহাম্মদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ ইলিয়াস চৌধুরী, সাবেক সদস্য মোহাম্মদ হাশেম, শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সমাজসেবক কামরুল হাসান, ফজলুল হক, মোহাম্মদ জসীম, কানুন উদ্দিন, মোঃ ইউসুফ, আবদুর রশীদ, নাছির উদ্দীন, সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, মোঃ মুছা, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আকতার, আবুল হোসেন তরুন, মিজানুর রহমান, মাওলানা সেলিম, মোঃ রিয়াদ, বজলুর রশিদ শাওন প্রমুখ।

তকরির ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনছুরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন পটিয়া উপজেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্ররা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান।


📞 প্রতিবেদক: সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ