যে কারণে খুলনায় বাড়ছে হত্যাকাণ্ডসহ অপরাধ কর্মকাণ্ড


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনায় যে কারণে চুরি, ছিনতাই ,মারামারি ,ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এলাকার আধিপত্য ও নারী ঘটিত কারণে প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনাজুড়ে,

তবে বেশি ঘটেছে মাদককে কেন্দ্র করে, পুলিশের দাবি অপরাধ প্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে, আইনশৃংখলার কতিপয় সদস্যদের পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে খুলনায় বেড়েছে মাদকের বেচাকেনা, এতে মাদকসেবনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, মাদকের নেশায় ভূত হয়ে থাকা কিশোর ও যুবকরা জড়িয়ে পড়েছে নানা রকম অপরাধের সাথে, আর তাতে বাড়ছে চুরি, ছিনতাই মারামারি ,খুনসহ ,নানা অপরাধ প্রবণতা, আইনশৃঙ্খলা বাহিনী এর সকল অপরাধ নিয়ন্ত্রণের ব্যর্থ হচ্ছে, মাদকের বিরুদ্ধে মহানগর বিএনপি আন্দোলন অব্যাহত রাখলেও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ছে না, 

একাধিক সূত্রে জানা গেছে খুলনার কিশোর ও যুবকরা মাদকের করাল গ্রাসে পড়েছে, অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে নিরব, এলাকায় এলাকায় আসক্ত কিশোর ও যুবকদের সমন্বয়ে গঠিত হয়েছে কিশোর গ্যাং, এক এক এলাকায় এক এক নামে আবির্ভূত এই সকল কিশোর ও যুবকদের গ্যাং অনেক থানার কর্মকর্তারা তাদের অবস্থান ও আবির্ভাব সম্বন্ধে জানলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না, স্থানীয় বাসিন্দারা তাদের ভয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিতেও পারছে না, কয়েকটি থানা এলাকার অনেকে অভিযোগ করেন, কিছু মাদক ব্যবসায়ী পুলিশের ছত্রছায়ায় এই ব্যবসা করছে, নগরীর সদর থানা, সোনাডাঙ্গা খালিশপুর দৌলতপুর হরিণটানা লবনচোরা ও আরংঘাটা ফুলতলা থানা এলাকার মাদকের প্রায় অর্ধশত স্পট রয়েছে, অথচ সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা তা অস্বীকার করেছেন, তারা কখনো কখনো মাদকদ্রব্য অধিদপ্তরের উপরও দোষ চাপাচ্ছেন, এদিকে মাদকদ্রব্য অধিদপ্তরে খুলনার এক কর্মকর্তা বলেন, তাদের জনবল সংকট থাকা সত্ত্বেও তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন, তবে মাঝে মাঝে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানের যত সামান্য কিছু গাঁজা উদ্ধার করা হয়, ঘটনার সাথে জড়িতদের কয়েকজনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, ইতিমধ্য গোপন সংবাদের ভিত্তিতে লবণচড়া থানা পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে, 

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে হামলা মামলা ও হত্যাকাণ্ড ও ঘটেছে, এর ফলে শিল্প ও বন্দর নগরী খুলনা আবারও অশান্ত হয়ে উঠেছে,

বিএনপি মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ নেতারা বলেন, খুলনা নগরীতে অভিনব পন্থায় রাঘব বোয়ালদের ছত্রছায়ায় ক্রমেই ছড়িয়ে পড়েছে মাদক নামক ব্যাধি, যুব সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বিরত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিকভাবে কাজ করতে হবে, 

কে এমপির মিডিয়া সেলের সহকারি কমিশনার খন্দকার হোসেন আহমদ (মিডিয়া) জানান, সর্বশেষ লবণচরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমানের গাঁজা উদ্ধার করা হয়েছে, মহানগরের ৮‌‌ থানা এলাকায় প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে, তবে নগরীতে মাদক আধিপত্য ও নারী গঠিত কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ সকল ঘটনা পুলিশের তদন্তে উঠে এসেছে, বর্তমানে পুলিশের টহল বাড়ানো সহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ