বগুড়া মাদকসহ ৬ জন গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃআনোয়ার হোসেন,বগুড়া(সদর):
বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও ৪টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন— আব্দুল হামিদ কালু (৫০), নাদিবুল ইসলাম (২০), নয়ন (৩৫), শিপন (৩০), সাব্বির হোসেন (২৪) ও রানা (২৬)।
অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, মো. আজাদ হোসেন, মো. শাহাজালাল এবং ফয়সাল আহমাদ। অভিযানে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে আব্দুল হামিদ কালু ও নাদিবুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। নয়ন ও শিপনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, সাব্বির হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রানাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
আপনার মতামত লিখুন :