ঝিকরগাছা উন্নয়ন ফোরামের আত্নপ্রকাশ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
২৯ মার্চ শনিবার বিকাল ৪ টায় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে সামাজিক কল্যাণের লক্ষে এই স্লোগান কে সামনে রেখে সমাজসেবী সংগঠন, 'ঝিকরগাছা উন্নয়ন ফোরাম ' আত্নপ্রকাশ উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা উন্নয়ন ফোরামের আহবায়ক আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বক্তব্যে তিনি বলেন, আমাদের সবাইকে ইনসাফ এবং তাকওয়া নিয়ে জীবন পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, টাওরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আলীম, লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান, নতুন রাজনৈতিক প্লাটফর্মের নেতা রাফে সালমান রিফাত,ডা:আব্দুস সালাম,এ ছাড়া উক্ত অনুষ্ঠানে নবগঠিত ঝিকরগাছা উন্নয়ন ফোরাম আত্নপ্রকাশ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, উন্নয়ন ফোরাম সদস্যদের মাঝে ৪০ জনকে পবিত্র কুরআনের তাফসির ও ৪০ জন ছাত্রকে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :