বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পটিয়ার বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করলেন ইদ্রিস মিয়া


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সেলিম চৌধুরী 
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-



বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন  পটিয়া উপজেলা, পৌরসভা বিনপির 

সদস্য সংগ্রহ  ও নবায়ন উদ্বোধন অনুষ্ঠান (১১জুন বুধবার)  বিকালে পটিয়া বায়তুল শরফ মাট  ময়দানে দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম - আহবায়ক রেজাউল করিম নেচার চেয়ারম্যানের সভাপতিত্বে, জেলা বিএনপি সদস্য এস.এম.সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক  ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যাংকার জাহাঙ্গীর কবির, মোহাম্মদ সরওয়ার, ইব্রাহিম কমিশনার,মোহাম্মদ ইসমাইল, মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান মাফজল আহম্মেদ চৌধুরী, সৈয়দ মনির আহমেদ সেলিম, একে.এম জসিম,আবুল বশর সওদাগর,জায়েদুল  হক,কমিশনার আমির হোসেন, আবছার উদ্দীন সোহেল, মোহাম্মদ ফরিদ,নাছির উদ্দিন,দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জমির উদ্দিন মানিক, শামসুল আনোয়ার খান,জিল্লুর রহমান,রবিউল হোসেন বাদশা, দক্ষিণ জেলা ছাত্র দল সভাপতি রবিউল হোসেন রবি,আবু জাফর চৌধুরী, আবুল কালাম,জসিম উদ্দিন, নুরুল আমিন মধু, শহিদুল ইসলাম, আনোয়ার উদ্দিন, সোলায়মান বাদল, বদরুল আলম, আবদুল হাকিম, আবুল আলিম মেম্বার, সেলিম মাস্টার, আবদুল কুদ্দুস, নেজাম উদ্দিন, অ্যাডভোকেট ফোরকান, আলি আজগর,দ্বীন মোহাম্মদ , সোহেল সও:, মাহবুল আলম মেম্বার, শফিকুল আলম চেয়ারম্যান, মামুন শিকদার,আমিনুল হক আমিন,আবদুল করিম, আজিম মেম্বার, রবি মেম্বার, আব্বাস উদ্দীন, জয়নাল আবেদীন আঙ্গুর, রাজু,ইব্রাহিম, হাবিব,শাহাদাত , মঈন উদ্দিন, নাজিম উদ্দীন, কাশেম চেয়ারম্যান, মোহাম্মদ রফিক,শাহজাহান, জিয়াউর রহমান, জাইদুল হক মেম্বার,এমএ রুবেল প্রমুখ।

প্রধান অতিথি'র বক্তব্যে জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, যেকোনো ষড়যন্ত্র অপপ্রচার মোকাবেলা করে দলকে সুসংগঠিত শক্তি শালী করার মাধ্যমে বিএনপি'কে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলের মধ্যে বিভাজন ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না, সন্রাসী ছাঁদাবাজি, দখলবাজি চলবে না, একটি মহল দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে সাথে জড়িত হয়ে পড়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্তা নেবে বিএনপির  হাইকমান্ড। 

 উল্লেখ্য পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে হাজার হাজার বিএনপি নেতা কর্মী সমর্থক অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিতি পটিয়া বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়।


প্রধান বক্তা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করবে না, দলকে সুসংগঠিত শক্তি শালী করতে হবে, যারা দলের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হবে তাদের বিরুদ্ধে বিএনপি হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। তিনি বিএনপি কে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করার আহবান জানান। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ