প্রেমের টানে চীনের থেকে ঝাং বুথাও খুলনার মেয়ে পিংকিকে বিয়ে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ




ফেসবুকে পরিচয়, তারপর প্রেমের টানে খুলনায় দাকোপে চলে এসেছেন চীনের নিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিষ্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে, তাদের দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের, অন্যদিকে এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি, তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক, ফেসবুকে দুজনের পরিচয় হওয়ার পর কেউই দুজনের ভাষা জানতেন না, তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের।

দুইজনেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আলাপ চালাতে থাকেন, পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণযে, তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসবেন, জুন মাসের শেষে তিনি দেশে আসেন, কয়েকদিন পর গত ১৯ জুন গোপালগঞ্জ আদালতে লোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়, এবং খ্রিস্টান রীতিতে তাদের বরণ করে নেওয়া হয়, বর্তমানে দাকপে পিংকিদের বাড়িতেই অবস্থান করছে নব দম্পতি।

সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশেপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন, সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা, ঝাং বুথাও এর কথা বুঝতে না পেরে সবাই হাসাহাসি করছেন, শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশে খাবার এই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।

পিংকি সরকার বলেন, শশুর বাড়ি লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন তারাও খুব খুশি, ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করেছে, এর মাঝে আমার পাসপোর্ট ও ভিসা করাবে, আমার মন চাইলে আমাকে চিনে নিয়ে যাবে।

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বুথাও বলেন, পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভালো, বাংলাদেশের মানুষ ও অনেক ভালো, আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।

পিংকির বাবা স্বপন সরকার বলেন, প্রথমদিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না, মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি, ওর আচার ব্যবহার ভালো, ঈশ্বর ওদের সুখী করুক এটাই প্রার্থনা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ