খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ৮০ বোতল মদ উদ্ধার, জনপ্রশাসন মন্ত্রণালয় লেখা গাড়িতে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



৮০ বোতল দেশি-বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,এ ঘটনায় উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে খুলনার রুপসা থানায় গ্রেফতার দের বিরুদ্ধে মামলা করেছেন, 
বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮,টায় খুলনার খানজাহান আলী রুপসা সেতুর পূর্ব পাড়ের টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা খ সার্কেলের একটি টিম প্রাইভেটকার সহ এসব মদ উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন, মোঃ আব্দুল রহিম শরীফ ( ৫০) এবং গাড়ি চালক মোঃ ওহাব সিকদার (৬০) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই প্রাইভেট কারের সামনে লেখা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাইভেটকারটিতে অভিযান চালিয়ে ৮০ বোতল মদ পাওয়া গেছে, যার মধ্যে ৩৪ বোতল বিদেশি এবং ৪৬ বোতল দেশি মদ, বিদেশী মদ কাচের বোতলে থাকলেও দেশীয় কেরু এন্ড কোম্পানির মদগুলো ছিল প্লাস্টিকের বোতলে , অন্য একটি সূত্রে জানা যায়, গাড়ি চালক মোহাম্মদ ওহাব সিকদার অবসরপ্রাপ্ত একজন সচিবের গাড়ির ড্রাইভার, তবে গাড়িটি ওই সচিবের স্ত্রীর নামে, তিনি একজন স্কুল শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা যায়, 

ডিএনসি খুলনা জেলার খ সার্কেলের উপ পরিদর্শক জাহানারা খাতুন বলেন, খুলনার রূপসা থানায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তাররা ঢাকা থেকে দেশি-বিদেশি মোট ৮০ পিস মদের ইনটেক বোতল নিয়ে খুলনায় আসছিলেন, এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজার থেকে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তিনি আরো ও বলেন, গাড়িটি সচিবের কিনা তা তদন্ত করে দেখতে হবে, এখনই কিছু বলা যাচ্ছে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ