বাংলাদেশে তিনটি জেলায় বড় হাসপাতাল করবে চীন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করবে চীন, ঢাকা চট্টগ্রাম ও নীলফামারীতে, হাসপাতালগুলো নির্মাণ করা হবে, বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে, উপহার হিসেবে হাসপাতালগুলোর অর্থায়ন করবে চীন, এগুলো নির্মাণের প্রস্তুতি চলছে, রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর এ তথ্য জানান, সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, ছাত্র ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডক্টর আবুল খায়ের, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডাক্তার মোঃ আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন, জানানো হয় জুলাই যোদ্ধারা হেল্প কার্ড দেখিয়ে সারা দেশের সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে,
সংবাদ সম্মেলনের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, চীনের অর্থায়নে চট্টগ্রামে বান ও প্লাস্টিক সার্জারি ইউনিট পরিচালিত হচ্ছে, আমরা চীনের রাষ্ট্রদূতকে বলেছিলাম একটি রোবটিক ফিজিওথেরাপি সেন্টার উপহার হিসেবে দিতে,
শুধু আন্দোলনে আহতদের জন্য না, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য এটি কাজে লাগবে, চীন আমাদের কথা রেখেছে একটি সেন্টার উপহার হিসাবে দিয়েছে, সেন্টার প্রতি স্থাপনের যন্ত্রপাতি বর্তমানে চট্টগ্রাম বন্দরে আছে, সেন্টারটি স্থাপন করতে ৬,হাজার,বর্গফুটের মতো জায়গা লাগবে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বি এস এম এমইউ) জায়গা নির্ধারণ করা হয়েছে জুলাই আন্দোলনের আহতরা সেখানে ফিজি ও থেরাপি নিতে পারবেন, এজন্য আমরা একটি দলকে প্রশিক্ষণ দেব, ব্যাংকক থেকে বিশেষজ্ঞ নিয়ে আসবে,
স্বাস্থ্য উপদেষ্টা আরো ও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ব্যাংকক রাশিয়া সহ বিভিন্ন দেশে পাঠিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আরো ৬০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে, এর মধ্য আহত ৮,জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠানো হবে, ২১ জনকে তুরস্কে ও ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে,
রাজধানী ঢাকার অদূরে সাভারের ধামরাইয়ে একটি হাসপাতাল নির্মাণ করা হবে, এটি হবে চিকিৎসা পুনর্বাসন প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহতদের সেবা দেওয়া হবে, উত্তর অঞ্চলের জেলা নীলফামারীতে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে, এ লক্ষ্য ১৬ একরের মত জায়গা নির্ধারণ করা হয়েছে,
এটার দেখভাল করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, এছাড়া চট্টগ্রামের ৫০০ থেকে ৭০০ শয্যার একটি হাসপাতাল তৈরীর প্রস্তুতি নেওয়া হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে চূড়ান্ত হয়নি,
আপনার মতামত লিখুন :