রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয়: নির্বাচনি সমাবেশে বোরহান উদ্দিন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয়: নির্বাচনি সমাবেশে বোরহান উদ্দিন
_____________________________
রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম না হলে বাংলাদেশে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয় বলেছেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন,
গতকাল রাতে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা রাশাদিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি সমাবেশ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি একথা বলেন, শীতের রাতে সমাবেশে আসা জনমানুষের সামনে।
তিনি আর বলেন জামায়াতে ইসলামী ইসলামি রাজনৈতি করে ইসলাম কে নিয়ে রাজনৈতি করে না। যারা ইসলাম কে নিয়ে রাজনৈতি করে তাদেরকে জনগণ আগামী নির্বাচনে প্রত্যাক্ষান করবে।
এদেশের মানুষ বারবার প্রতিনিধি নির্বাচন করে কিন্তু তারা হতাশ হয়, কাঙ্খিত কাজ না করে প্রতিনিধিরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়। আর এখন নতুন বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিক দাঁড়িপাল্লা কে ভোট দিয়ে আগামী বাংলাদেশকে সুন্দর ও গতিশীল করে তোলার চেষ্টা করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গণি চৌধুরী মহল। চৌমুহনী শহর জামায়াতের আমীর জসিম উদ্দিন আমীর, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোফাক্ষের হোসাইন নাসিম, অর্থ সম্পাদক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওলি উল্ল্যাহ ইয়াসিন, পেশাজীবি ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল হোসাইন,
৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আমীর মোঃ মাসুম এর সভাপতিত্বে।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরআলম সিদ্দিক মাসুদ, ৭নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন, ১১নং দূর্গাপুর ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন মোক্তার সহ আরোও অনেকে।
সাইফুল ইসলাম
নোয়াখালী সংবাদদাতা
আপনার মতামত লিখুন :