সুনামগঞ্জে বিএনপি নেতা ফুল মিয়া'র, বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জ উন্নয়ন প্রকল্পের ফোরলেন কাজের জন্য বরাদ্দকৃত বালু অন্যত্র বিক্রি ও আত্মসাতের অভিযোগ উঠেছে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়ার বিরুদ্ধে। স্হানীয় এক অনলাইন নিউজ পোর্টাল ওয়ান টিভি ও যমুনা  টেলিভিশনে এই সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ফুল মিয়া। সোমবার (৭ জুন) সুনামগঞ্জের পানামা গলিস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​প্রকাশিত সংবাদে দাবি করা হয়, সড়ক ও জনপথ বিভাগের ফোরলেন উন্নয়ন প্রকল্পের বালু অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনে ফুল মিয়া বালু সরবরাহের সপক্ষে কিছু তথ্য ও ডকুমেন্টস দিয়ে বলেন, ​ওহিদুজ্জামান চৌধুরী এবং মেসার্স জন্মভূমি নির্মাতা' প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি বালু সরবরাহের দায়িত্ব পান। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে ১০ লক্ষ ঘনফুট এবং ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে আরও ৫ লক্ষ ঘনফুটসহ মোট ১৫ লাখ ঘনফুট ভিট বালু সরবরাহের কার্যাদেশ দেওয়া হয় তাকে। গত ২৬ মে ২০২৬ তারিখের মধ্যে উল্লেখিত ১৫ লক্ষ ঘনফুট ভিট বালু উন্নয়ন প্রকল্পে সম্পূর্ণভাবে সরবরাহ করা হয়েছে বলে তিনি গণমাধ্যম কে জানান।

​ফুল মিয়া অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল তার রাজনৈতিক ক্যারিয়ার, সমাজিক মর্যাদা ও জনপ্রিয়তা নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। এরই অংশ হিসেবে গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করানো হয়েছে। ​সুরমা নদীর পশ্চিম পাড়ে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ​সুরমা নদীর পশ্চিম পাড়ে কে বা কারা বালু উত্তোলন করছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। অথচ সেখানে আমার নাম ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্র।​ ​সংবাদ সম্মেলনে সাবেক এই ইউপি চেয়ারম্যান স্পষ্ট জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার কারণে তিনি দোষী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনের আশ্রয় নেবেন। একই সাথে তিনি গণমাধ্যমকর্মীদের যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা ও নিরপেক্ষতা যাচাই করার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ