ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণে বাধা হায়ে দাঁড়ায় পার্শ্ববর্তী জমির মালিক এবং পিটিয়ে জখম ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ কামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণে বাধা হায়ে দাঁড়ায় পার্শ্ববর্তী জমির মালিক আবু বক্কর সিদ্দিক ও তার ছোট ভাই আমির আলী। সরেজমিনে গিয়ে জমি ক্রেতার বড় ছেলে আব্দুল খালেক এর সঙ্গে কথা বলে জানা যায়, তারা মামুনুর রশিদ বাবুর কাছ থেকে -নুর ইসলাম জমি ক্রয় করেন। তারই পাশে আবু বক্কর সিদ্দিকের জমি থাকায় তিনি বাড়ি নির্মাণে বারবার বাধা সৃষ্টি মারধর এবং বাড়িঘর ভাংচুর করেন বলে জানান, জমি ক্রেতা নুর ইসলাম এর ছেলে আব্দুল খালেক তিনি আরো বলেন এর আগে ১১/০৯/২০১৭/সকাল ১০:৩০:মি: আবু বক্কর সিদ্দিক/ও ওসমান(গনি) আল আমিন আবু বক্কর সিদ্দিক সহ তাদের লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘর ভাংচুর ও লুট পাট করেন লুট'পাট এর ঘটনার বাদী হয়ে নুর ইসলাম থানায় একটি মামলা দায়ের করে, মামলা এখনো চলছে বলে জানান জমি ক্রেতা নুর ইসলামের বড় ছেলে আব্দুল খালেক মিয়া।
তিনি আরো জানান বাড়ি নির্মাণে বাধার দেয়ার মুল কারন হচ্ছে আমদের ক্রয় করা জমিটির সাথে লাগানো আবু বক্করের জমি রয়েছে আমরা বাড়ি নির্মাণ করলে তার জমিতে নাকি চাষাবাদ হবে না।
সে কারনে আবু বক্কর বাধা হয়ে দাড়ায় এবং সে আমাদের প্রস্তাব দেন তার জমিতে বাড়ি নির্মাণের জন্য আমাদেরও সম্মতি ছিলো তার জমিতে বাড়ি নির্মাণ করার।
আমরা আবু বক্কর কে বলি আপনার জমির কাগজ পত্র নিয়ে আসেন আমার বাবার নামে লিখিত দলিল করে দেন তবে আমরা আপনার জমিতে বাড়ি নির্মাণ করবো এতে আবু বক্কর রাজি হননি৷ আবু বক্কর বলেন লিখিত দলিল করার লাগবে না।
লিখিত দলিল ছাড়া জমি বদলাতে রাজি না হওয়ায় নুর ইসলামের অর্ধ নির্মাণ ঘরের দেয়াল ভেঙে দেয় এবং একজনকে পিটিয়ে মাথায় জখম করে আবু বক্কর ও তার ছোট ভাই আমির আলী।
আপনার মতামত লিখুন :