শেরপুরে মহিলা ক্রিকেটারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মহিলা ক্রিকেটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বাবা মোঃ সিরাজুল হক, স্থানীয় আইডিয়াল ক্রিকেট একাডেমির মহিলা ক্রিকেট কোচ রাজীব আহমেদ, স্থানীয় নারী ক্রিকেটার, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শেরপুরে মহিলা ক্রিকেটের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ জেলার নারী ক্রিকেটাররাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
এ সময় তিনি মহিলা ক্রিকেটের উন্নয়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি উপস্থিত অতিথি, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ খাতের উন্নয়নে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :