নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ সংগ্রহের লক্ষ্যে ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশজুড়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল এবং বিক্রয়কর্মীদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় থেকে যোগ্য, সৎ, কর্মঠ এবং নেতৃত্বদানে আগ্রহী ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। মূলত বিক্রয় খাতের সাথে সম্পৃক্ত পেশাজীবীদের একটি শক্তিশালী প্লাটফর্মে নিয়ে আসাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
একটি ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ বিক্রয় পেশাজীবী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
বিক্রয় খাতের উন্নয়নে আগ্রহী এবং সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিদের দ্রুত সদস্য ফরম সংগ্রহ ও যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ:
সদস্য ফরম সংগ্রহ বা এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করা যাবে:
মোঃ আলমগীর হোসাইন রাজা চৌধুরী
যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি
মোবাইল: ০১৬৪৭-৫৮১৮১৮
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন
“ঐক্য, দক্ষতা, অধিকার ও কল্যাণে বিক্রয় পেশাজীবীদের বিশ্বস্ত সংগঠন।”
আপনার মতামত লিখুন :