খানসামায় তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খানসামায় তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় 
___________________________________




দিনাজপুরের খানসামা পউপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাকেরহাটে র‍্যালি শেষে বিএনপির উপজেলা পার্টি অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু রাশেদের সভাপতিত্বে ও খামারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল রহমান মুন্সি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ বাদশা, তহিদুল ইসলাম, রবিউল ইসলাম, ইশতিয়াক আহমেদ প্লাবন, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা তরুণ দলের ইতিহাস, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


মোঃ কামরুজ্জামান 
দিনাজপুর জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ