নরসিংদীতে মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ,মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাইফুল ইসলাম রুদ্র,
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলসের সামনের ঢাকা-সিলেট মহাসড়ক মোটরসাইকেল চালিয়ে দুই যুবক পাড়ি দেওয়ার সময় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও সাথে থাকা আরো একজন গুরতর আহত হয়। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :