বিসিবি বসের উপদেষ্টা নিয়োগ, বিপিএলের দায়িত্বে মাহবুব আনাম-বিসিবির বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদনঃ



বিসিবি বসের উপদেষ্টা নিয়োগ, বিপিএলের দায়িত্বে মাহবুব আনাম-বিসিবির বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহন।

অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই কাজের গতি বাড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল পরিচালনা পর্ষদের সভা ডেকেছিলেন তিনি। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।

✅ রজতজয়ন্তীর আয়োজন:
আগামী ২৬ জুন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি। এই উপলক্ষে নানা আয়োজনের পরিকল্পনা করেছেন সভাপতি আমিনুল ইসলাম এবং তা নিয়ে বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

✅ বিপিএলের নতুন কমিটি:
বিপিএলের আগের কমিটি ভেঙে গঠন করা হয়েছে নতুন কমিটি। চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম, সদস্যসচিব পদে বহাল থাকছেন নাজমুল আবেদীন ফাহিম এবং আরেক সদস্য হিসেবে থাকছেন ফাহিম সিনহা।

✅ বাণিজ্যিক ভাবনা:
বিসিবির আয় বাড়ানোর লক্ষ্যে বিজ্ঞাপন খাতের কৌশল নিয়েও হয়েছে আলোচনা।

✅ উপদেষ্টা কমিটি ঘোষণা:
বিসিবির সভাপতির উপদেষ্টা কমিটিতে তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে –

১। সাখাওয়াত হোসেন (পর্যটন উপদেষ্টা)
২। আবিদ হোসেন সামী (ক্রিকেট উপদেষ্টা)
৩। ব্যারিস্টার শাইখ মাহেদী (আইন উপদেষ্টা)

বিসিবিতে নতুন গতি এবং পরিকল্পনার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগামীর চমক আর সাফল্য প্রত্যাশা দেশের ক্রিকেট অঙ্গনে!


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ