শাল্লায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ফখরুল ইসলাম শাল্লা,সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউপির অন্তর্গত ইছাক পুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরেকজন তাহেরা বেগম (৪৫) কে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এতে অন্তত আরো প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবারে ঘোষণা দিয়েই বুধবারে এই সংঘর্ষে জড়িয়েছে উভয়পক্ষ। গত বছরেও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এতে উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেছিল। মুলত এই ঘটনাকেই কেন্দ্র করে এবছরও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে
সাইদুর রহমান গ্রুপের পায়েল মিয়া নামে একজন যুবক নিহত হয়েছে । আর মুমূর্ষু অবস্থায় তাহেরা বেগমকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে সাইদুর রহমান জানান,
এর আগে এরার সাথে জমিতে গরুর খাবার নিয়ে আওয়াল নুর গ্রুপের সাথে পাল্টাপাল্টি মামলা চলছে। , আজকে এড়ায় ধান বিক্রি কইরা মালামাল আলাইছে, দুইদিন ধরে কালি কয় মাইর করব মাইর করব, আজকে আমরার সব গেছে বাজারে হঠাৎ আওয়াল নুর গ্রুপের লোকজন আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় ।
আওয়াল নূরের একদল বাড়িতে উড়ছে আর এক দল নদীর পাড়ে এরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেড় দিয়া আমরার একজন রে পাড় দিয়ে মারিলাইছে, এর পড়ে ও এরায় মাইরা ও ব্যাডাগিরি করতাছে ।
আরেক গ্রুপের আওয়াল নুর জানান, সাইদুর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীর পাড়ে দিয়ে মহড়া দিচ্ছিল। আমরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে যাইনি। তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, আমরা পায়েল মিয়া নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
আপনার মতামত লিখুন :