দত্তপাড়ায় জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ‘খুনি বিল্লাল’


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের দত্তপাড়া ৪৮ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া বিল্লাল ওরফে “খুনি বিল্লাল”-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়া মনির হোসেনকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন বিল্লাল। অভিযোগ রয়েছে, ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে তার জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

পরিবারের দাবি, গত ২১ মে রাত আনুমানিক ৯টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে মনির হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় পথে বাধার মুখে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও হুমকি বন্ধ হয়নি বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হতে থাকে, যার ফলে মনির হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত বিল্লালের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও আলোচনা চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ