পরানগঞ্জে আলোচিত সোহেল হত্যা মামলার মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, কোতোয়ালী থানার সাফল্য


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিবেদন:
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আলোচিত সোহেল সরকার (২৫) হত্যা মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। দীর্ঘ তদন্ত ও ধারাবাহিক অভিযানের পর এই গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই রিপন চন্দ্র সরকার, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই আলী হোসেন, এএসআই মাহবুব আলমসহ পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়। অভিযানে মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধ ও পরকীয়াজনিত ক্ষোভের জেরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল সরকারকে হত্যা করা হয়। হত্যার পর তাঁর মাথা বিচ্ছিন্ন করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরানগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল। সেই অভিযানের অংশ হিসেবেই মামলার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং মামলার তদন্তও চলমান। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ