খুলনায় ৩ থানায় আ'লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার (৪০)
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,
ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর ৩,টি থানায় পৃথক ৩,টি মামলা করেছে পুলিশ, সোমবার (২০ এপ্রিল) রাতে নগরীর হরিণ টানা আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩,টি দায়ের করা হয়,
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ৩ টি মামলার বাঁদি পুলিশ এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে,
হরিণ টানা থানার ওসি খায়রুল বাশার জানান, এস আই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন, মামলায় অজ্ঞাত পরিচয় আরো ও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে, এ পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে,
এদিকে খুলনার খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানায় এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আদায় করেন,যার নং (১৮)এ মামলায় মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার এজাহার নামীয় আসামির সংখ্যা জানতে চাইলে তিনি বলেন কেএমপির মিডিয়া শাখা থেকে জানানো হবে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে,
আপনার মতামত লিখুন :