বাংলা ভাষায় ‘শব্দায়ন- অ্যা স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ এর যাত্রা শুরু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মাহমুদ ইয়াছিন 
বিশেষ প্রতিনিধিঃ



শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম অতঃপর শব্দায়ন বাংলা ভাষায় স্ট্যান্ডআপ কবিতা পাঠ ও উপস্থাপনের এক নতুন প্ল্যাটফর্ম ‘শব্দায়ন- অ্যা স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং অতঃপর শব্দায়ন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২৫ জুন গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর পরিচালক ফ্রাঙ্ক ভের্নার, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যান্ড অফিসার (প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স) শারমীন সোমা এবং অতঃপর শব্দায়ন-এর চিফ ভিশনারী অফিসার (সিভিও) যোবায়ের শাওন, ডিরেক্টর অপারেশন রিংকু রাহী, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট সাদাব হাশমিসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর অডিটরিয়ামে ‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ সহযোগিতা করবে। ঢাকায় উদ্বোধনের পর, অতঃপর শব্দায়নের উদ্যোগে এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র ও কবিতা সংগঠনগুলোর সহযোগিতায় এই কার্যক্রমটি দেশের বিভাগীয় শহর ও অন্যান্য স্থানে পর্যায়ক্রমে আয়োজিত হবে।

‘শব্দায়ন’ প্ল্যাটফর্মটি একটি চলমান সাহিত্যচর্চা ও কবিতা আন্দোলন হিসেবে কাজ করবে, যার মূল লক্ষ্য কবিতার মূর্ছনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এই কার্যক্রমের মাধ্যমে কবিতা আবৃত্তি ও উপস্থাপনকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের এই যুগে তরুণ প্রজন্মকে কবিতা ও শিল্পচর্চায় আগ্রহী করে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

উদ্বোধনী আয়োজনটি সমকালীন শিল্প-সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি লোকজ ধারা নিয়েও সাজানো হয়েছে। এই মঞ্চে দ্রোহ ও প্রেমের শব্দ এককণ্ঠে উচ্চারিত হয়ে সময়ের কথা বলবে, কবিতার কথা বলবে। কবিতার সঙ্গে যুক্ত হবে আবহ সঙ্গীত, লোকঐতিহ্য এবং ভাব-ব্যঞ্জনামূলক নৃত্য। উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতনামা কবি ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ