মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃসেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার  ময়মনসিংহঃ



পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের বিরুদ্ধে এক নারীর সঙ্গে মাদক সেবনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে খালি গায়ে বসে মাদক গ্রহণ করতে দেখা যায়, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে চলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাবুল সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন এবং তার কার্যালয়েও তাকে পাওয়া যায়নি। তার সহকর্মীরাও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. তানভীর হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানিয়েছেন, "বিষয়টি আমি শুনেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।"

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, "ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।"

সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, "এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না পায়।"

এ ঘটনায় পিরোজপুরসহ সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ মাদকবিরোধী অভিযানের দায়িত্বে থাকা এক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতাশা প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ