বানারীপাড়া উপজেলা উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণজমায়েত ও বিজয় মিছিল অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আতিকুর রহমান ওসমানী
বানারীপাড়া প্রতিনিধিঃ



আজ ৫ আগষ্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন নেছারাবাদী এর সভাপতিত্বে বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় মসজিদ থেকে থানার রোড হয়ে বন্দর বাজার পরিদর্শন করে বানারীপাড়া বাসস্ট্যান্ডে উপজেলা নেতৃবৃন্দের বক্তব্য ও দোয়ার মধ্য দিয়ে   জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণজমায়েত ও বিজয় মিছিল সমাপ্ত হয়। 

এতে উপস্থিত ছিলেন আইএবি সংগঠনের উপজেলা সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সেক্রেটারি মাস্টার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা আল আমিন, সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। 

এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী, আইএবি এর পৌর সভাপতি জননেতা জালিস মাহমুদ মৃধা, উপজেলা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন নেছারাবাদী। 

এতে বক্তারা জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া করেন এবং বলেন পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ