খুলনায় নিখোঁজ জান্নাতুল, ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনায় নিখোঁজ জান্নাতুল, ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 
__________________________________



খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার রাত ২ টার দিকে হরিণটানা গেট সংলগ্ন ফাঁকাস্থান থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ, শিশুটি  নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভাট এলাকার বাসিন্দা শাহজালালের মেয়ে, 


লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন সোমবার দুপুরে বাবা মায়ের সাথে ছোটমামার বিয়ের দাওয়াত  খেতে সাচিবুনিয়া মোহাম্মদ পুর এলাকায় যায় সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়, মেয়ের ফিরে আসতে দেখে  মা ফোন দেয়, বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে, ওর আসতে দেরি হবে, এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়, 

তিনি আরো ও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে, কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন, রাত ২ টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে, মরদেহের পাশে একটি দড়ি ছিল, সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি, 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ