দেবিদ্বারে সোনালী ব্যাংকের গ্রাহকের টাকা চুরি: ঈদ সামনে রেখে সক্রিয় প্রতারক চক্র
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দেবিদ্বারে সোনালী ব্যাংকের গ্রাহকের টাকা চুরি: ঈদ সামনে রেখে সক্রিয় প্রতারক চক্র
_________________________________
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঈদকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক ও চোর চক্র। বিশেষ করে দেবিদ্বার বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলনের পর গ্রাহকেরা প্রতারণা ও চুরির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৪-৫ বছর ধরে এই ব্যাংক শাখা থেকে টাকা তোলার পর নিচে নামতেই অনেক গ্রাহক তাদের পকেট থেকে টাকা হারানোর অভিযোগ করছেন। ঈদের সময় এ ধরনের ঘটনা আরও বেড়ে যায় বলে দাবি স্থানীয়দের।
সর্বশেষ গতকাল এক যুবকের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এর একদিন পরই এক নারী গ্রাহকের কাছ থেকে ৬৩ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, ব্যাংকের ভেতরে তার মায়ের হাতে থাকা একটি ছেঁড়া নোট পরিবর্তন করতে গেলে সেই সুযোগে প্রতারক চক্র কৌশলে তাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। তবে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, টাকা ব্যাংকের বাইরে চুরি হয়েছে।
এদিকে ভুক্তভোগীরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ ও তথ্য চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও অভিযোগ করেছেন। ব্যাংক ব্যবস্থাপক নাকি জানিয়েছেন, ব্যাংকের বাইরে ঘটনা ঘটলে তারা ফুটেজ দিতে পারবেন না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও সোনালী ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপনার পক্ষ থেকে কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে প্রতারক চক্র বারবার একই কৌশলে গ্রাহকদের টার্গেট করছে।
এ বিষয়ে সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, ব্যাংকের নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, ঈদের আগে ব্যাংকে টাকা লেনদেন বাড়ার সুযোগে সক্রিয় হয়ে ওঠা এই প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষ আরও বড় ক্ষতির মুখে পড়তে হবেনা।
মো: সেলিম রানা সৌদি প্রবাসী
আন্তর্জাতিক রিপোর্টার:
আপনার মতামত লিখুন :