নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মামুন হোসেন, নালিতাবাড়ী, শেরপুর

​শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাপাশিয়া মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে কাপাশিয়া গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল তাদের গরুগুলো মাঠে চরাতে নিয়ে যান। গরুগুলো মাঠের নির্দিষ্ট স্থানে ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে।

​প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, প্রথমে একটি গরু বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেটি দেখে সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার আগেই পর্যায়ক্রমে অন্য চারটি গরুও বিদ্যুতায়িত হয়ে কাদার মধ্যে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই সবকটি গরু মারা যায়।

​এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং অরক্ষিত তার অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

​ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ