বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
____________________________



মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড এর বিদিরপুর ব্রাহ্মনডাঙ্গা (আশ্বিনা আম বাগানে) পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণডাঙ্গা (আশ্বিনা আম বাগান যুব সমাজ) এর আয়োজনে ১৬ ডিসেম্বর রাতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সু-গার্ডন এর প্রোপাইটর মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা (জিনিয়া)।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়াডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়াডের জামায়াতের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,ব্যবসায়ী পলাশ আলী,শাহিন আলী, হযরত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ