মান্দার মৈনমে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধিঃ 



মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এসময় ৬নং মৈনম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক  আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি সাহারুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শামশুল ইসলাম বাদল এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা প্রমূখ । এসময় গণেশপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী এবং মৈনম ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ