চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত
___________________________


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা-চানলাই বাইপাস এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক  (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার সময় এই ঘটনা ঘটে। আহত এসআই নুরুল ইসলাম আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হিসেবে দ্বায়ীত্ব পালন করছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, নিয়মিত টহলের সময় ডাকাতের ছুরিকাঘাতে আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

জানা গেছে ঘটনাস্থলে প্রায় বিশজন ডাকাত ছিলেন। ডাকাতরা রাস্তার উপর গাছ কেটে ফেলে রেখে বিভিন্ন যানবহনে ডাকাতি করেন এমনকি এসআই নুরুল কে কোপানোর পরও উক্ত রোডের বিভিন্ন যায়গায় গভির রাত পর্যন্ত  ডাকাতি করার খবর পাওয়া গেছে।



সাকিব আল হাসান 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ