সামাজিক যোগাযোগ মাধ্যমে ডলার কেনাবেচার নামে প্রতারণার ফাঁদ: প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদন:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে হাতিয়ার করে অবৈধ ডলার বাই-সেল, ক্রিপ্টোকারেন্সি (USDT/Binance Exchange) এবং ডুয়েল কারেন্সি আন্তর্জাতিক কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

​প্রাপ্ত তথ্য অনুযায়ী, AL-Ebada USDT Zone নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে এই অনলাইন প্রতারণা কার্যক্রম চালানো হচ্ছে। পেজটিতে সাশ্রয়ী মূল্যে ডলার বিক্রি, পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক ভিসা কার্ড ও মাস্টারকার্ড তৈরি করে দেয়ার লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে নিরীহ মানুষের বিশ্বাস অর্জন করা হয়। পরবর্তীতে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে কিংবা অ্যাকাউন্টের অ্যাক্সেস বন্ধ করে দিয়ে গ্রাহকদের সর্বস্বান্ত করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

​প্রতারক চক্র ও পেজের বিবরণ:

  • ​অনলাইন পেজের নাম: AL-Ebada USDT Zone

  • ​ইন্সটাগ্রাম ও যোগাযোগ মাধ্যম: alebadausdt, ফোন/হোয়াটসঅ্যাপ নম্বর: 01778-523327

  • ​প্রদর্শিত ঠিকানা: ইসলামী ব্যাংকের বিপরীতে, আরমান প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা, বাংলাদেশ।

  • ​সন্দেহভাজন ব্যক্তি: সংযুক্ত ছবিতে প্রদর্শিত ব্যক্তি এই চক্রের মূল হোতা বা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

​আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ প্রয়োজন:

​অনলাইনে এ ধরনের অবৈধ মুদ্রা লেনদেন (Currency Exchange) এবং ভুয়া কার্ড বিক্রির নামে সংঘটিত সাইবার অপরাধ রুখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (সাইবার ক্রাইম ইউনিট) দ্রুত দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

​দ্রুত তদন্ত সাপেক্ষে এই প্রতারক চক্রের মূল হোতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছন ভুক্তভোগী ও সচেতন সমাজ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ