৩১ শে মে আদিতমারী উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলন কে হচ্ছেন সভাপতি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো:সাদেকুল ইসলাম লালমনিরহাটঃ



আদিতমারী উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন মোড় নিতে যাচ্ছে আগামীকাল৩১ শে মে রোজ শনিবার। এই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল।এই কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করবেন  সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে দুইজন সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর কাউন্সিল কে ঘিরেই নেতাকর্মীদের মাঝে নতুন আবেগ নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে। বিএনপি যেন ফিরে পেয়েছে তার প্রাণ। আর সেই প্রাণের স্পন্দনকেই রূপ দিতে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সফল মন্ত্রী লালমনিরহাট হাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান (হবি) বলেন এই কাউন্সিল সিলেকশনে নয় ইলেকশনে হলেও আমার আপত্তি নেই। আদিতমারী উপজেলায় ৮ ইউনিয়নে ৫৬৮ জন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন এই কাউন্সিল। 

আর সেদিনেই গঠিত হবে আদিতমারী উপজেলার নতুন নেতৃত্ব, নির্বাচিত হবেন নতুন সভাপতি। তাই পুরো উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আদিতমারী উপজেলা বি,এন,পির এই ঐতিহাসিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম শক্তিশালী নেতা, লালমনিরহাট জেলার গর্ব ও জেলা বি,এন,পির জন- বান্ধব ও মেধাবী সভাপতি অধ্যক্ষ সাদুল হাবিব দুলু। তাঁর উপস্থিতি পুরো কাউন্সিলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলটির গুরুত্বপূর্ণ সভাপতি পদের জন্য দুইজন অভিজ্ঞ ও ত্যাগী নেতা লড়াইয়ে আছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি, তবে দুইজন আলোচিত। উক্ত প্রার্থীরা হচ্ছেন- সাবেক ছাত্রনেতা নেতা তৈরীর কারিগর আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক  মো:হবিবুর রহমান (হবি)  — যাঁরা ইতোমধ্যে কর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

হবি দলের প্রতি দীর্ঘদিনের অবিচল নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত।গ্রাসরুট পর্যায়ে তাঁর জনপ্রিয়তা ব্যাপক বলে দাবী দলের নেতাকর্মীদের। তিনি এর আগে আদিতমারী উপজেলা বি,এন,পি” র  উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে  ছিলেন।এবং তিনি তার কর্মদক্ষতা দেখিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। 

হাবিবুর রহমান (হবি)  সুশৃঙ্খল,স্মার্ট,বলিষ্ঠ বক্তব্য ও দলের সংকটময় মুহুর্তে নেতা কর্মীদের পাঁশে অবিচল থাকার কারণে দলীয় নেতাকর্মীদের হৃদয়ে আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত লাভ করেছেন বলে একাধিক সূত্রমতে খবর পাওয়া গেছে। তিনি স্মার্ট নেতৃত্বের জন্য আদিতমারীতে সকলের কাছে বিবেচিত সভাপতি  পদে আরেকজন প্রার্থী হচ্ছেন মো:সালেকুজ্জামান সালেক বর্তমান আদিতমারী উপজেলা বিএনপি'র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আহ্বায়ক কমিটির।

সালেকুজ্জামান সালেক আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুই দুইবারে নির্বাচিত চেয়ারম্যান। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   ।আদিতমারী উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক শরিফুল ইসলাম মিঠু বলেন এই কাউন্সিল কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আমরা এই কাউন্সিলের মাধ্যমে আমাদের আগামী দিনের প্রতিনিধি নির্বাচিত করব। তিনি যেন সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল ব্যক্তি হন এটাই আমাদের চাওয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ