ব্রয়লার মুরগি ও পাঙ্গাস তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা



পাঙ্গাস তেলাপিয়া মাছ ও ব্রয়লার মুরগিতে কোন সমস্যা নেই, চাষের মাসেও কোন সমস্যা নেই, এগুলো স্বার্থের জন্য ক্ষতিকর নয়, তবে কোন অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর কিছু প্রয়োগ করে কিনা সে বিষয়ে নজরদারি করতে হবে, 

খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় (নোয়াখালী সুবর্ণচরে অবস্থিত) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা জানান , সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনারে বক্তারা আরো বলেন, মেধা সম্পন্ন জাতি গড়তে সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভাস গড়ে তুলতে হবে, 
প্রতিদিন একজন প্রাপ্ত‌  বয়স্ককে (১০০ গ্রাম) শাক ২০০গ্রাম মিশ্র সবজি ১০০ গ্রাম মৌসুমী ফল খেতে হবে,
বিশুদ্ধ পানি খেতে হবে ৬-১৪ গ্লাস, দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম সকালে ,১০ টা থেকে বিকেল ৩,টা মধ্যে ৩০ মিনিট রোদে থাকতে হবে, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া কুমিল্লা বার্ডের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভূঁইয়া, সঞ্চালনা করেন বারটান চট্টগ্রাম আঞ্চলিক অফিসের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ নূর আলম সিদ্দিকী, প্রমুখ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ