পহেলা বৈশাখে ওসি মোঃ শহিদুল ইসলাম খানের শুভেচ্ছা বার্তা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ 



বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান মহান পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, "পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই দিনে আমরা অতীতের গ্লানি ভুলে নতুন আশায় বুক বাঁধি। সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল শান্তি।"

ওসি শহিদুল ইসলাম খান আরও বলেন, "নববর্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে মডেল থানা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমরা সদা সচেষ্ট। সকল নাগরিক যেন নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।"

তিনি সবাইকে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "নববর্ষ উদযাপন হোক আনন্দময়, তবে সচেতনতা ও নিরাপত্তার বিষয়টি সবার আগে গুরুত্ব পেতে হবে। সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও সুন্দর নববর্ষ আমরা উপহার দিতে পারব।"




ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ