আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ৬ মাসের জেল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে,
বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন,
আইন অনুযায়ী, এ ধরনের মামলার কোন পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইন জীবি নিয়োগ দেন আদালত, অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন,
আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোন পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত,
অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,
গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর, সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ১৫ মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ঐদিন কোন জবাব দাখিল না করায় তাদের ২৫ মে ট্রাইবুনাল হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়,
এর আগে, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের শেখ হাসিনা একটি অডিও ভাইরাল হয় পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথো পকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়, এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে,
আপনার মতামত লিখুন :