বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে বিএনপির বিশাল মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে বিএনপির বিশাল মিছিল
_________________________


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে পৃথকভাবে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ মিছিলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় জনস্রোত।

ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর নেতৃত্বে জেলা বিএনপির মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে মহানগর বিএনপির সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন এর নেতৃত্বে মহানগর বিএনপির মিছিলও আলাদা পথে শহর প্রদক্ষিণ করে।

দুই মিছিলেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করো, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করেন,  দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, এমন নানা স্লোগানে শহর মুখরিত করে তোলেন।

এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা আগামী আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ