ঝিকরগাছায় আল্লামা তারেক মনোয়ারের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) আসরের পর থেকে মাহফিল শুরু হয়ে রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার।

সময় যত গড়ায়, মাহফিলস্থল জনসমুদ্রে পরিণত হয়। রাত ৯টার দিকে প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার মঞ্চে উপস্থিত হলে পুরো এলাকা “আল্লাহু আকবার” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

এসময় আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. আশফাকুজ্জামান খাঁন রনি আবেগাপ্লুত কণ্ঠে অতিথি ও উপস্থিত শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আল্লামা তারেক মনোয়ার কোরআনের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং দোয়া করেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।


ইনকিয়াদ আহম্মেদ রাফিন, 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ