এপিবিএনে শহিদ মুগ্ধ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

প্রতিবেদক: মাহমুদ ইয়াসিন



গতকাল ১৮ জুলাই ২০২৫ শুক্রবার পবিত্র জুমার নামাজের পর এপিবিএন জামে মসজিদে স্কাউটার শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান, এবং শহিদ মুগ্ধের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও এপিবিএন হেডকোয়ার্টার্স ও ঢাকাস্থ এপিবিএন এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সদস্যগণ এই দোয়া মাহফিলে অংশ নেন।

এপিবিএন কেন্দ্রীয় মসজিদের ইমাম মহোদয় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ