জনকল্যাণকর জনপ্রশাসনের প্রতিচ্ছবি জেলা প্রশাসক মফিদুল আলম।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
স্টাফ রিপোর্টার: মোঃ সেলিম সাজ্জাদ, ময়মনসিংহ জেলাঃ
জনকল্যাণমূলক প্রশাসন উপহার দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। সততা, দক্ষতা, মানবিকতা ও প্রশাসনিক কঠোরতার মিশেলে তিনি হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষের আস্থার প্রতীক। যেকোনো সমস্যার কার্যকর সমাধানে তার সরাসরি হস্তক্ষেপ ও জনবান্ধব নীতি ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি ভূমি দস্যুতা, অবৈধ বালু উত্তোলন, মাদক ও দালালচক্র নির্মূলে সফল অভিযান পরিচালনা করছেন। সরকারি সম্পত্তি রক্ষার জন্য হাজার হাজার কোটি টাকার খাস জমি উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।
মানবিক প্রশাসক হিসেবে প্রশংসিত
কেবল প্রশাসনিক কঠোরতা নয়, মানবিক দিক থেকেও তিনি একজন আদর্শবান কর্মকর্তা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, চিকিৎসাবঞ্চিতদের সহায়তা, অসহায়দের জন্য বিভিন্ন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় তিনি সর্বদা সরব। সরকারি ঘর প্রকল্পসহ নানা উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে গৃহহীনদের মুখে হাসি ফুটিয়েছেন।
উন্নয়ন ও জনসেবায় সরাসরি অংশগ্রহণ
ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্তকরণ, বাজার মনিটরিং, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযানে তিনি সরাসরি মাঠে কাজ করছেন। ব্যবসায়ী ও সাধারণ জনগণের মতামত নিয়ে সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে দক্ষতা
ময়মনসিংহের যেকোনো সংকটময় মুহূর্তে জেলা প্রশাসক মফিদুল আলমের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করার দক্ষতা ও উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আস্থার জায়গা তৈরি করেছে। তার নেতৃত্বে জেলা প্রশাসন এখন দুর্নীতি ও দালালমুক্ত একটি কার্যকর প্রশাসনিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে।
ময়মনসিংহের জনগণ পেয়েছেন এক নিবেদিতপ্রাণ অভিভাবক। তার মানবিক মূল্যবোধ ও কর্মদক্ষতায় ময়মনসিংহবাসী আশার আলো দেখছে। জনগণের সেবায় এমন আন্তরিকতা, নিষ্ঠা ও সততা নিয়ে কাজ করে যাওয়ার জন্য তিনি জেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :