নিখোঁজ সংবাদের, থানায় সাধারণ ডায়েরি দায়ের


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিখোঁজ সংবাদের, থানায় সাধারণ ডায়েরি দায়ের- ডেক্স রিপোর্ট 
____________________________________




রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির বাসিন্দা রাজু আল আবির (পিতা: আনোয়ার হোসেন, মাতা: পারুল আক্তার) বেশ কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাদিয়া সুলতানা (সাংবাদিক) যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ই আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে আবির যাত্রাবাড়ীর কালাম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, “কয়েকদিন পরে বাসায় আসব।” এর পরদিন তিনি আরও একটি এসএমএস পাঠিয়ে বলেন, অফিসের কাজে ঢাকা যেতে মানা করেছেন কারণ তিনি নিজেই বাসায় আসবেন। কিন্তু পরবর্তীতে আর ফিরে আসেননি।

তার স্ত্রী সাদিয়া জানান, নিখোঁজ হওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। একই এলাকায় বসবাসরত কিছু ব্যক্তির সঙ্গে টাকার লেনদেন ও পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এর পর থেকেই আবিরের ফোন বন্ধ এবং তিনি কারো সঙ্গে যোগাযোগ করছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, আবির প্রায়ই বাইরে যেতেন, তবে আগেও কখনো এতদিন যোগাযোগবিহীন থাকেননি। এবারে তিনি কারো সাথেই যোগাযোগ করেননি বলে জানান বাড়িওয়ালা এবং পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা।

এদিকে, দীর্ঘদিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে স্ত্রী সাদিয়া সুলতানা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তিনি জানান, “আমার দুই সন্তান আরাবি ও ঐশী বাবাকে খুঁজে কাঁদছে। তাদের থামানো যাচ্ছে না। আমি জানি না আমার স্বামী জীবিত নাকি মৃত। আমি শুধু চাই, তাকে যেন কোনোভাবে ফিরে পাই।”

তিনি পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের কাছে স্বামীর সন্ধান চেয়েছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রাজু আল আবিরের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন —
📞 ০১৭৩৫৯০৪৪০৪


মোঃ সেলিম সাজ্জাদ,প্রতিবেদনে 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ