ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা :
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের গনসমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হল রুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুল হক রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। তিনি আগামী ২৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের জেলার গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের জুলাই গণহত্যাসহ দুঃশাসন অপশাসনের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব,স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম পলাশ,পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হাসিব আশরাফ তাজ,সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল হুদা প্রমুখ।
আপনার মতামত লিখুন :