ঝিকরগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক ভুপালি সরকার এর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন,  ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, , ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ