ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ ৩ জন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ধোবাউড়ায় অফিসার ইনচার্জ আল মামুন সরকারের সফল অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩ জন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার- হালুয়াঘাট সার্কেল এর দিক নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নিজের একটি সফল অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ধোবাউড়া সদর বাজার ব্রীজের পূর্ব পাশে পঞ্চনন্দপুর এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে মাদকসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে, এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্বে কোন আপোষ নেই, এধরনের অভিযান অব্যহত থাকবে।
আটককৃতরা হলেন বিল্লাল হোসেন(৩৩), গাজিপুর, জয়নাল (১৯), চারুয়াপাড়া, তৈয়ব সিদ্দিক বিলাসপুর,জয়দেবপুর গাজীপুর।
আপনার মতামত লিখুন :