সুন্দরবন থেকে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

এম মনিরুল ইসলাম
 উপজেলা প্রতিনিধিঃ



সুন্দরবন থেকে ফাঁদে আটকে পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
অনুসন্ধানে প্রকাশ,সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চি করেছেন।

শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কা‌টেশ্বর টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তা‌ফিজুর রহম‌ানের নেতৃত্বে বনরক্ষীদের টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। এসময় একটি নৌকাও উদ্ধার করা হয়। তবে কোন চোরা শিকারি আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া হরিণটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ