সংসদে ভুল তথ্য দেওয়ায় ক্ষমা চাইলেন শেরপুর-১ আসনের এমপি রাশেদুল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো: মামুন হোসেন,শেরপুর :

​উপনির্বাচনে জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়ে ভুল তথ্য প্রদান করায় জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। আজ বুধবার (১৫ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

ঘটনার সূত্রপাত

​অধিবেশন চলাকালীন চিফ হুইপ নূরুল ইসলাম ডেপুটি স্পিকার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, গত ২৬ তারিখে বগুড়া ও শেরপুরের উপনির্বাচন নিয়ে বক্তব্য দেওয়ার সময় হাফেজ রাশেদুল ইসলাম একজন কর্মীর মৃত্যুর খবর দিয়েছিলেন। তবে পরবর্তীতে জানা যায়, ওই কর্মী প্রকৃতপক্ষে জীবিত আছেন। বিষয়টি সংসদের রেকর্ডে থাকায় তা এক্সপাঞ্জ (বাতিল) করার জন্য চিফ হুইপ অনুরোধ জানান।

এমপি রাশেদুলের ব্যাখ্যা

​ডেপুটি স্পিকারের প্রশ্নের জবাবে হাফেজ রাশেদুল ইসলাম বলেন:

​"মাননীয় স্পিকার, আমি ক্ষমাপ্রার্থী। আগের নির্বাচনে যিনি নিহত হয়েছিলেন, তার তথ্য উপস্থাপনের সময় পাশ থেকে আমাকে একটি চিরকুট দেওয়া হয়। তাড়াহুড়ো করে পড়ার সময় আমি 'আগে' শব্দটি খেয়াল করতে পারিনি।"


​তিনি আরও জানান, ওই কর্মী সে সময় মারাত্মক আহত এবং সংজ্ঞাহীন অবস্থায় থাকায় তথ্যের বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে পরে নোটিশ দিতে চাইলেও অনিচ্ছাকৃতভাবে তা ভুল হয়ে গেছে বলে তিনি স্বীকার করেন।

স্পিকারের নির্দেশনা

​সাংসদ রাশেদুলের বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল অসত্য তথ্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ভবিষ্যতে সংসদে যেকোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সকল সংসদ সদস্যকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ