খুলনায় এপ্রিলে ৮ খুন ধর্ষণ ১১, শিশু নির্যাতন সহ ৩০৯ টি মামলা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনায় এপ্রিলে ৮ খুন ধর্ষণ ১১, শিশু নির্যাতন সহ ৩০৯ টি মামলা


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা




গত এপ্রিলে খুলনা জেলা ও মহানগরীতে ৮ খুন,১১ টি ধর্ষণ, ৯ টি নারী ও শিশু নির্যাতন সহ ৩০৯ টি অপরাধে হয়েছে ,আজ মঙ্গলবার খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়,
সভায় ‌সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস এপ্রিলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরেন, 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট স্থাপন ও নির্বিঘ্নে পরিচালনার জন্য তদারকি বাড়ানো দরকার, একই সঙ্গে হাট গুলোয় জাল টাকার বিস্তার ছিনতাই গবাদি পশু নির্দিষ্ট হাটে আনার জন্য জোর জবরদস্তি ঘটনা যাতে না ঘটে, সেজন্য সচেতন থাকতে হবে, ঈদে রেল ও বাসের টিকিট কালোবাজারি বন্ধে গত রোজার ঈদের সময় গৃহীত পদক্ষেপের মতো অনুরূপ ব্যবস্থা নিতে হবে, খুলনা শহরের সামাজিক শৃঙ্খলা মাদক ও মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে যাতে নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি রাখা দরকার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল বেরুনী জানান, জেলা পুলিশের আওতাধীন এলাকায় দিনের বিভিন্ন সময় নিয়মিত টহল ও বিশেষ চেক পোষ্টের মাধ্যমে পুলিশি তদারকি চলমান আছে, সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে, আসন্ন কোরবানি ঈদে পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেকোনো ধরনের অবনতির চেষ্টা প্রতিহত করা হবে।

সভায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ