লাকসামের সাংবাদিক মোঃ জসিম ব্রেন স্ট্রোক তৃতীয় বার করে অসুস্থ।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
আবারো বৃহত্তর লাকসামের প্রবীন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এমএসআই জসিম ব্রেইন স্ট্রোক তৃতীয় বার করে এখন অসুস্থ হয়ে আছে। তিনি এখন পারকিন সন্স ডিজেজ রোগে আক্রান্ত, প্যারালাইজস, নার্ভ সমস্যা পেশার, ডায়াবেটিস, ও লিভার গ্যাস্টিক এবং মাজার কটি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। তিনি হঠাৎ জ্বরে ভুগেন এবং পরে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন এবং পর পর ব্রেইন স্ট্রোক তৃতীয় বার করেন ।
প্রবীন ও বিশিষ্ট এই সাংবাদিক নব্বই দশকে সাংবাদিকতা পেশায় জড়িত হন। তিনি নব্বই দশকে দীর্ঘ প্রায় ৩৫ বছর সাংবাদিকতার মহান এই পেশায় নিয়োজিত হয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একের পর এক কাজ করতে থাকেন। সাংবাদিক এমএসআই জসিম ব্রেইন স্ট্রোক করার পর প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে কুমিল্লা টাওয়ার হসপিটাল দ্বিতীয় তলা রুম নম্বর ২৫৬ এমডি নিউরোলজী কনসালটেন্ট ডাক্তার এম মাসুম এমরান নিউরো মেডিসিন এর চিকিৎসা নেন। পরে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল) সি ব্লক রুম নং ৫৩৯, ৫ম তলা প্রফেসর ডাঃ মোঃ আতিকুর রহমান এমবিবিএস বিসিএস এম এস নিউরো সার্জন এর চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা চলছে। ব্রেইন স্ট্রোক রোগের ব্রেইন এম আর, ইকো, ডিজিটাল এক্স-রে এবং বিভিন্ন রোগের পরীক্ষা করান। পরীক্ষায় তাহার ব্রেইন এমআর রিপোর্টে সমস্যা ইন মেজর। তিনি এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে, এরপর ২০২২ সালে এবং২০২৪ সালের ৮ জানুয়ারী ব্রেইন স্ট্রোক করেন। তাহার একমাত্র ছেলে মুহাম্মদ ফজলে রাব্বি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং বর্তমানে সাইক্রিয়াট্রি (মানসিক) রোগে আক্রান্ত হয়ে অসুস্থ। প্রতিবন্ধী ছেলেটা সেন্টার ফর দ্যা রিহেবিলেটেশন অব দ্যা প্যারালাইজড সিআরপি ও পক্ষাঘাতগ্রস্থ পুনর্বাসন কেন্দ্র সিআরপি ইউএসএ চাপাইন সাভার ঢাকা চিকিৎসাধীন এবং ঢাকা জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট হাসপাতাল , ডা. বেলায়েত হোসেন ভূইয়া এমডি সাইক্রিয়াট্রি, ও
কুমিল্লা মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মোঃ শাহেদুল ইসলাম এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), এফআরসিপি (ইউকে), এফসিপিএস, এমসিপিএস(সাইকিয়াট্রি), কুমিল্লা টাওয়ার হসপিটাল রুম নং ৩২৬ ৩য় তলায় লাকসাম রোড কুমিল্লা তার চিকিৎসা চলছে। ছেলেটা জন্মের পর হতেই অসুস্থ ও সেরিব্রাল পালসি সিপি রোগে এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। ছেলেটা জন্মের পর হতেই ১২ বছর পর্যন্ত টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়। বর্তমানে ছেলেটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রোগে আক্রান্ত হয়ে জীবন-যাপন করছে। প্রবীন ও বিশিষ্ট এই সাংবাদিক এমএসআই জসিম নব্বই দশক হতে এই পর্যন্ত সুনামের সহিত সাংবাদিকতার পেশায় লেখালেখি করেন। কর্মজীবনে তিনি বর্তমানে দৈনিক আমার দেশ, এর আগে দৈনিক বাংলাদেশের খবর, ইংরেজি ডেইলি এশিয়ান এইজ, সংবাদ সংস্থা এফএনএস লাকসাম প্রতিনিধি এবং এর আগে দৈনিক আমার দেশ, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক দেশবাংলা, দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক দেশজনতা, দৈনিক জনপদ, দৈনিক ঘোষনা সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সুনামের সহিত কাজ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
আপনার মতামত লিখুন :