রাজশাহীর গোদাগাড়ীতে ব্যবসায়ীকে মারধর ও ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই — থানায় এজাহার দায়ের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাজশাহীর গোদাগাড়ীতে ব্যবসায়ীকে মারধর ও ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই — থানায় এজাহার দায়ের
___________________________
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরাইল গ্রামে এক ব্যবসায়ীকে মারধর ও তার কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সাইমুর রহমান (৪৪), পিতা-মৃত আব্দুল হাকিম, সাং—কানাইডাংগা, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে দোকানের বকেয়া টাকা আদায় করে বাড়ি ফেরার পথে সরাইল গ্রামে পৌঁছালে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে।
অভিযুক্তরা হলেন —
১. মোঃ বেলাল হোসেন (৪০)
২. মোঃ আরিফ (২৫)
৩. শরীফুল (৩৫)
৪. সাইফুদ্দীন (৩২)
৫. শিফাত আলী (২৩)
৬. বিপ্লব (২৩)
অভিযোগে বলা হয়েছে, আসামিরা দলবদ্ধ হয়ে লাঠি, রড, হাসুয়া ও চাকু নিয়ে হামলা চালায়। এতে সাইমুর রহমান গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসা তার দুই চাচা মোঃ মাসুদ রানা ও হাসানুজ্জামান পাইলটকেও মারধর করা হয়।
হামলার সময় ভুক্তভোগীর কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ক্রাইম রিপোর্টার: মোঃ নাসিরউদ্দিন
আপনার মতামত লিখুন :