কাহারোলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


“পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম আমাদের গর্ব” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৫।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ইউনিয়ন পরিষদ, গ্রাম উন্নয়ন কমিটি, পরিবেশবান্ধব গ্রাম কমিটি, সিবিও ও যুব শিশু ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এরিয়া প্রোগ্রাম-এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী এবং প্রোগ্রাম অফিসার অ্যালবুবুস সরেন।
স্থানীয় জনগণ, নারী উন্নয়ন দল ও স্কুলশিক্ষার্থীরাও অংশগ্রহণ করে গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক কাজে অংশ নেন।

সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ