ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ (মানবিক সহায়তা) বিতরণ করা হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগ শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই নয়, বরং মানুষের কল্যাণেও উৎসর্গীকৃত হতে হবে। কোরবানির মাধ্যমে মূলত তিন পর্যায়ে আমাদের ত্যাগ স্বীকার করতে হয়—প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং দুস্থ মানুষের জন্য। তবেই কোরবানির মূল উদ্দেশ্য তথা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নিছার উদ্দিন, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, "উপজেলার দুস্থ ও অসহায় মানুষের ঈদকে সাচ্ছন্দ্যময় ও আনন্দমুখর করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পুরো উপজেলার মোট ৫০০ জন অসহায় মানুষের মাঝে প্রতিজনকে ১,০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।"
আপনার মতামত লিখুন :