নীলফামারীতে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নীলফামারীতে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প
আব্দুস সালাম,নীলফামারীঃ
নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে।
শুক্রবার ২ই মে ২০২৫ বিকালে বৃক্ষরোপন, চিকিৎসা সেবা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের শূরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ড. খায়রুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হসপিটালের মেডিসিন এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান আসাদ।
উক্ত অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজনের সঞ্চালনায় ও উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহযোগিতায় সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড।
উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন এর
৫ম বর্ষপৃর্তি-২০২৫ উপলক্ষে সকাল ৯টায়
বর্নাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসের এসে মিলিত হয়ে সেখানেই কেক কাটার মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হয়।
এছাড়া ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩জনসহ কৃতি দুই মেধাবী শিক্ষার্থী এবং মেধা অন্বেষন ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য ৮জনকে পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :